'মূল পরিকল্পনাকারীর' ছবি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের পুলিশ ব্যাংককের মন্দিরে হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আবু দাস্তার আবদুলরহমান ওরফে ইসানের ছবি প্রকাশ করেছে। খবর গার্ডিয়ানের।
গত শনিবার থাইল্যান্ডের পুলিশের মুখপাত্র প্রাউত থাবোর্নসিরি বলেন, ইসানের পাসপোর্ট অনুযায়ী তিনি চীনের উইঘুর সম্প্রদায়ের মানুষ। তবে পরে প্রাউত আবার তাঁর আগের মন্তব্যের ‘সংশোধনী’ দিয়ে বলেন, ‘তিনি চীনা নাগরিক। এ ছাড়া তাঁর অন্য কোনো পরিচয় আমার জানা নেই।’
পুলিশ জানিয়েছে, ইসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।