'মৃত্যুদণ্ড হওয়া উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার গত এপ্রিল মাসের ফেরি বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত ক্যাপ্টেন গতকাল বুধবার আদালতে বলেছেন, ওই ঘটনার জন্য তাঁর মৃত্যুদণ্ড হওয়া উচিত। তবে নিজের প্রাণ বাঁচাতে যাত্রীদের প্রাণ বিপন্ন করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। খুনের দায়ে লি জুন-সেওক নামে ওই ক্যাপ্টেনের বিচার হচ্ছে। কয়েক শ যাত্রী আটকা পড়ে থাকার পরও ফেরি ত্যাগ করায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ক্যাপ্টেন দাবি করেন, তাঁর ফেরি ছেড়ে নেমে পড়ার হুঁশিয়ারি যাত্রীরা কানে তোলেনি। আর ফেরি কোম্পানিই অতিরিক্ত যাত্রী তোলার জন্য দায়ী। তারা অবৈধভাবে নৌযানটির নকশাও বদল করেছিল। এএফপি