'যুদ্ধাপরাধ করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধকালে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইতে শ্রীলঙ্কার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে বলে ওঠা অভিযোগ ‘বিশ্বাসযোগ্য’। দেশটির একটি সরকারি তদন্ত প্যানেলই এ কথা বলেছে। এ অভিযোগের তদন্ত ও বিচারে জাতিসংঘ আন্তর্জাতিক বিচারকদের ভূমিকা রাখার যে সুপারিশ করেছে, তা-ও সমর্থন করেছে প্যানেল।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সময় গঠন করা ওই তদন্ত প্যানেলের ১৭৮ পৃষ্ঠার প্রতিবেদনটি গত আগস্ট মাসে প্রস্তুত করা হয়। গত মঙ্গলবার পার্লামেন্টে তোলা হয়। এতে বলা হয়েছে, ‘অনেকগুলো বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে, যা... প্রমাণ করে, সশস্ত্র বাহিনীর সদস্যরা গৃহযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে এমন কিছু কাজ করেছেন, যা যুদ্ধাপরাধের শামিল।’ অবসরপ্রাপ্ত বিচারক ম্যাক্সওয়েল পারানাগামার তৈরি করা এই প্রতিবেদনে যুদ্ধাপরাধের অভিযোগগুলোর একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্যানেল শ্রীলঙ্কার বর্তমান আইনি ব্যবস্থার আওতায় একটি পৃথক যুদ্ধাপরাধ বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছে।
পিটিআই