'রুশ' বিমান হামলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল রোববার বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত এবং আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। রাশিয়ার জঙ্গিবিমান ওই হামলা চালিয়েছে বলে ধারণা করছেন উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন জানান, উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশের কেন্দ্রভাগের একটি বাজার, কয়েকটি সরকারি ভবন ও আবাসিক এলাকায় গতকাল অন্তত ছয় দফায় বিমান হামলা চালানো হয়। এরপর অন্তত ৪৩ জনের মত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দেড় শতাধিক মানুষ। গুরুতর আহত অনেককে চিকিৎসার জন্য তুরস্কের হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়াসির হাম্মো নামে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মী বলেন, এখনো অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
রয়টার্স