প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলইয়াদেজের একটি ছবি সম্পাদনা করে বানানো ব্যঙ্গচিত্রে ‘লাইক’ দিয়েছিলেন থানার্কন সিরিপাইবন নামের এক যুবক। পাশাপাশি চিত্রটি শেয়ার করেছিলেন ছয় শতাধিক ফেসবুক বন্ধুর সঙ্গে। আর এতেই কপাল পুড়ল। সোজা যেতে হলো শ্রীঘরে। রাজদ্রোহের অভিযোগে ব্যাংককে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় অটো কারখানার কর্মচারী ওই যুবককে। থানার্কন বিরোধী লাল শার্ট ফেসবুক বাহিনীর সদস্য। রাষ্ট্রদ্রোহ, রাজদ্রোহ ও সাইবার অপরাধের অভিযোগে থানার্কনের ৩২ বছর পর্যন্ত সাজা হতে পারে।
এএফপি