'শরণার্থীদের ঠেলে পাঠাচ্ছে পাকিস্তান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান থেকে পাকিস্তানে আশ্রয় নেওয়া শরণার্থীদের গণহারে হুমকি দিয়ে ও নির্যাতন করে দেশে ফেরত পাঠানোর অভিযোগ করে দেশটির সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ সমালোচনা করে নিউইয়র্কভিত্তিক সংগঠনটি শরণার্থীদের ফেরত পাঠানোর ঘটনাটিকে ‘জটিল করে তোলায়’ জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাকেও দায়ী করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের চলমান সংঘাত, দারিদ্র্য ও বেকারত্বের হাত থেকে বাঁচতে পালিয়ে আসা হাজারো শরণার্থীকে স্বদেশে ঠেলে পাঠাচ্ছে পাকিস্তান। ৭৬ পৃষ্ঠার প্রতিবেদনে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোকে বিশ্বে জোর করে শরণার্থী ফেরত পাঠানোর সবচেয়ে বড় ঘটনা বলেও আখ্যায়িত করা হয়।
এএফপি