
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, দেশটিতে শান্তি স্থাপনই হবে তাঁর সরকারের প্রধান অগ্রাধিকারের বিষয়। সু চি গতকাল সোমবার ইয়াঙ্গুনে এনএলডির সদর দপ্তরে মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে এসব কথা বলেন। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে বিজয়ী সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আগামী মার্চ মাসে ক্ষমতায় বসবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারে বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র দল স্বায়ত্তশাসন এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে লড়াই চালিয়ে আসছে। গত অক্টোবরে ১৫টি সশস্ত্র দলের মধ্যে ৭টির সঙ্গে সরকারের যুদ্ধবিরতির চুক্তি হয়। দেশটির পূর্বাঞ্চলে এখনো কয়েকটি সশস্ত্র দল সক্রিয় রয়েছে। সু চি বলেন, শান্তি স্থাপনই প্রথম অগ্রাধিকারের বিষয় হবে নতুন সরকারের। আমরা সব গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে চাই।’
সিডনি মর্নিং হেরাল্ড