'শি'কে ইলেভেন বলে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্টের নাম শি জিনপিং। ‘শি’ শব্দটি ইংরেজি বর্ণমালায় লেখা হয় এক্স আই দিয়ে। এই দুটি বর্ণকে রোমান সংখ্যা ধরে নিয়ে পাশাপাশি বসালে তার অর্থ হয় ইলেভেন বা ১১। ভারতের সরকারি টেলিভিশন চ্যানেল দূরদর্শনের এক উপস্থাপিকা গত বুধবার চীনা প্রেসিডেন্টের ভারতে পৌঁছার খবরটি প্রচারের সময় ভুল করে তাঁর নাম ‘ইলেভেন’ জিনপিং বলায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।
কলার খোসায় ‘নোবেল’ জয়!
আনমনে হাঁটতে হাঁটতে কলার খোসার ওপর পা। আর অমনি পা পিছলে চিৎপটাং। এ দৃশ্য দেখে অনেকে হেসে গড়াগড়ি খান। কিন্তু এই ঘটনা নিয়ে একটু ভেবেচিন্তে নোবেল (!) জিতে নিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। কলার খোসা কেন এত পিচ্ছিল হয়—এই ছিল তাঁদের গবেষণার বিষয়। তবে তাঁরা যে নোবেল পেয়েছেন, তা সত্যিকার নয়। আসল নোবেলের মশকরা সংস্করণ। একে বলা হয় ‘ইগনোবেল’। প্রতিবছর এই স্বীকৃতি দেয় বিজ্ঞান ব্যঙ্গ সাময়িকী অ্যানালস অব ইমপ্রোবেব্ল রিসার্চ।
বিবিসি