'সব পাপের উৎস' টুইটার: সৌদি গ্র্যান্ড মুফতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার বেশ জনপ্রিয়। খুদে ব্লগ লেখার এই সাইট নিয়ে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দেওয়া বক্তব্য অনেকে সমর্থন করেছেন। আবার অনেকে এই বক্তব্যের বিরোধিতাও করেছেন। ছবি: এএফপি

খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটারকে ‘সব মিথ্যা ও পাপের উৎস’ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল শাইখ। 
গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার টেলিভিশনে প্রচারিত সৌদি আরবের গ্র্যান্ড মুফতির এই বক্তব্যের পক্ষে-বিপক্ষে টুইটারে বিতর্ক শুরু হয়েছে। 
টুইটার সম্পর্কে সৌদি গ্র্যান্ড মুফতি বলেন, ‘এটার সঠিক ব্যবহার হলে তা প্রকৃতই মঙ্গলজনক হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা গুরুত্বহীন কাজে ব্যবহৃত হচ্ছে।’ তিনি বলেন, ‘টুইটার হলো সব পাপ ও ধ্বংসের উৎস।’ 
গ্র্যান্ড মুফতি শাইখ আরও বলেন, মানুষ একে বিশ্বাসযোগ্য তথ্যের উৎস মনে করে এতে (টুইটার) হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু এটা মিথ্যা ও অসত্যের উৎস।
সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি সৌদি আরবের নারী ও পুরুষের মধ্যে বেশ জনপ্রিয়। টুইটার নিয়ে গ্র্যান্ড মুফতির দেওয়া বক্তব্য অনেকে সমর্থন করেছেন। আবার অনেকে বিরোধিতাও করেছেন।