'সবার ওপরে দল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সেনাবাহিনী গতকাল রোববার বলেছে, তারা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আনুগত্য মেনে চলবে। দেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ‘উদারপন্থীদের’ প্রলোভনে তারা প্রভাবিত হবে না। প্রেসিডেন্ট শি জিনপিং বারবার সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ক্ষমতাসীন দলের প্রতি যেন সেনারা অনুগত থাকে। চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির নিজস্ব পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়, ‘শত্রু শক্তি’ বাহিনীর ভেতরে অনুপ্রবেশের চেষ্টা করছে,, যাতে সেনাবাহিনীর ‘বিরাজনীতিকীকরণ’ এবং দলের নেতৃত্বের অবস্থান দুর্বল করা সম্ভব হয়।
রয়টার্স