'সাইবার হামলায় উত্তর কোরিয়া জড়িত থাকতে পারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে এবারের সাইবার হামলার ঘটনায় উত্তর কোরিয়ার যোগসাজশ আছে কি না, নিরাপত্তা গবেষকেরা খতিয়ে দেখছেন। এ ধরনের হামলা আরও হতে পারে বলে একজন বিশেষজ্ঞ গতকাল হুঁশিয়ারি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, তিন লাখের বেশি কম্পিউটার হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান হাউরির পরিচালক সাইমন চোই বলেন, সর্বশেষ হামলায় ব্যবহৃত সংকেত বা কোডের সঙ্গে উত্তর কোরিয়ার অতীত হ্যাকিংয়ের কোডের অনেক মিল আছে। তবে ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোলের জ্যেষ্ঠ মুখপাত্র জান ওপ জেন ওর্থ গতকাল বলেন, সাইবার হামলার ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করার সময় এখনো আসেনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য এবারের সাইবার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের দিকে সন্দেহের আঙুল তুলেছেন। তিনি বেইজিংয়ে ওবিওআর সম্মেলনের ফাঁকে বলেন, ‘বোতল থেকে এ ধরনের জিন বেরিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোই এটা বানিয়েছে, তারাই পরবর্তী সময়ে আক্রান্ত হতে পারে।’