'সিরীয় জেনারেলকে হত্যা করেছিল ইসরায়েল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে সিরীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোলাইমানকে হত্যা করেছিল ইসরায়েল। ফাঁস হওয়া মার্কিন গোপন নথিতে এ তথ্য পাওয়া গেছে। খবর বিবিসির।
সিরিয়ার উপকূলীয় শহর তারতুসে গুলি করে হত্যা করা হয় জেনারেল সোলাইমানকে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বিশেষ বাহিনীর একজন কমান্ডো চোরাগোপ্তা হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।
ইসরায়েল এ হত্যায় তার জড়িত থাকার সন্দেহ বিষয়ে কখনোই প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে গোপন তথ্য ফাঁস করে আলোচিত মার্কিন এডওয়ার্ড স্নোডেনের প্রকাশ করা নথিতে দেখা যায়, ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডোরা এর পেছনে জড়িত। স্নোডেনদ্য ইন্টারসেপ্ট ওয়েবসাইটে এ তথ্য দেন। এর তথ্য অনুযায়ী, সাবেক মার্কিন গোয়েন্দারা বলেছেন, নথির শ্রেণিবিন্যাসের চিহ্ন থেকে মনে হয় মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ইসরায়েলি গোয়েন্দাদের ওপর আড়ি পেতে ওই তথ্য পেয়েছিল।