'সেনারা আমার সাত সন্তানকে মেরে ফেলেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীপথে বাংলাদেশে পালিয়ে আসার সময় তাঁর সঙ্গে থাকা একমাত্র জীবিত মেয়েকে শক্ত করে জড়িয়ে ছিলেন এক রোহিঙ্গা নারী। মেয়েটি ছাড়া তাঁর আর কেউ তো নেইও। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলায় এই নারী হারিয়েছেন স্বামী, সাত-সাতটি সন্তান। ৪০ বছর বয়সী এ নারী হয়েছেন ধর্ষিতা।
গত মধ্য অক্টোবরের সেই দুঃসহ স্মৃতিকে স্মরণ করেন তিনি। বলেন, ‘সেনাবাহিনীর ২০ জনের একটি দল আমাদের বাড়ির কাছে এল। তারা আমাদের ঘর থেকে বের হয়ে আসার নির্দেশ দিল। আমার পাঁচ সন্তানকে আলাদা করে একটি ঘরে নিয়ে গেল। সেই ঘরে বোমা ফাটিয়ে আগুন ধরিয়ে দিল। ওরা পুড়ে মরে গেল।’
আয়েশা সেই ভয়াবহতার আরও বর্ণনা দেন। বলেন, ‘এরপর আমার দুই মেয়েকে ধর্ষণের পর মেরে ফেলল সেনারা। আমার স্বামীকে মেরে ফেলার পর আমাকেও ধর্ষণ করল।’ মিয়ানমারের সেনা নির্যাতনে বেঁচে রইলেন শুধু আয়েশা আর তাঁর পাঁচ বছরের মেয়ে দিলনাওয়াজ বেগম। সেনারা আসার পরপরই মেয়েটি পালিয়ে গিয়েছিল পাশের একটি বাড়িতে। তাতেই শিশুটির প্রাণ বেঁচেছে। রাখাইন রাজ্যের মংডু শহরের কিয়াত ইয়ো পাইন গ্রামে ঘটে এই বীভৎস ঘটনা।
রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে শুরু হওয়া বিচারবহির্ভূত হত্যা, অগ্নিসংযোগ, যৌন নিপীড়নের ঘটনার একটি উদাহরণ আয়েশার এই ঘটনা। এসব ঘটনা বরাবরই অস্বীকার করে আসছে। তবে খোদ জাতিসংঘ বলছে, রাখাইনের রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর জাতিগত সহিংসতা চলছে।
কিয়াত ইয়ো পাইন গ্রামে এসব সহিংসতার ঘটনা শুরু হয় গত ৯ অক্টোবর নয়জন সীমান্তরক্ষী নিহত হওয়ার পর। ওই ঘটনার জন্য রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনকে দায়ী করে। আর এর পরপরই অভিযানের নামে শুরু হয় সেনা নির্যাতন। এরপর অন্তত ১৯ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। এই রোহিঙ্গা নারী তাদের একজন। কক্সবাজারের আশ্রয়শিবিরে তাঁদের স্থান হয়েছে।
এই আশ্রয়শিবিরের আরেক নির্যাতিতা নারী । তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ১১ অক্টোবর সেনাসদস্যরা তাঁদের গ্রাম ঘিরে ফেলেন। তিনি বলেন, ‘সৈন্যরা আমাকে অস্ত্রের মুখে গ্রামে একটি খোলা জায়গায় নিয়ে যায়। সেখানে আরও ৩০ জনের মতো নারী ছিল।’ তিনি আরও বলেন, এরপর ১৫ জন ‘ভালো দেখতে’ অল্প বয়সী মেয়েকে অজানা জায়গায় নিয়ে যায়। আর তাঁর মতো একটু বয়স্ক নারীরা ধর্ষণের শিকার হন।
তবে এই নারী সুযোগ বুঝে তাঁর স্বামীকে নিয়ে কক্সবাজারে পালিয়ে আসতে সক্ষম হন। কিন্তু পালিয়ে এলেও নতুন বিপত্তিতে পড়েছেন তিনি। তাঁর স্বামী মনে করছেন, যে সেনারা তাঁকে ধর্ষণ করেছে, এ সন্তানের দায়ভাগ কিছুটা হলেও তাদের আছে।
বাংলাদেশে আসার পর সন্তানের পিতৃত্বের বিষয়ে স্থানীয় ব্যক্তিরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও এই নারীর স্বামী তা মোটেও মানছেন না। তাঁর কাছে থেকে দূরে থাকছেন তাঁর স্বামী।