'স্যান ডিয়েগো ২ বছরে হোয়াসং এর পাল্লায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের স্যান ডিয়েগোতে ৫০০ কেজি ওজনের যুদ্ধাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হতে পারে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এক পর্যবেক্ষক গ্রুপ।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার দূরপাল্লার এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রতিষ্ঠানটির এ হুঁশিয়ারি এল।

বিমান প্রকৌশলী জন শিলিং নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত ‘৩৮ নর্থ’ ওয়েবসাইটে লিখেছেন, হোয়াসং-১৪ নামে ক্ষেপণাস্ত্রটি ৭ থেকে ৮ হাজার কিলোমিটার পাল্লার, যাতে করে এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে থাকা অঙ্গরাজ্য হাওয়াই বা আলাস্কায় আঘাত হানতে পারবে। এখনই না পারলেও আগামী দু-এক বছর পর আরেকটু শক্তি বাড়ালে এটি ৫০০ কেজি ওজনের পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ে ৯ হাজার ৭০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।