'হিন্দু রাষ্ট্র' আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালকে হিন্দু রাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটির সাংবিধানিক পরিষদ। গতকাল সোমবার দেশটির নতুন সংবিধানের ওপর এক ভোটাভুটিতে বিষয়টি প্রত্যাখ্যাত হয়। এ নিয়ে পরে সহিংস বিক্ষোভ হয়েছে। রাজাদের শাসনামলে নেপাল হিন্দু রাষ্ট্র ছিল। কিন্তু ২০০৬ সালে রাজতন্ত্র বিলুপ্তির সঙ্গে সঙ্গে দেশটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র করার জন্য রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি প্রস্তাবটি তুলেছিল। তবে ভোটাভুটিতে প্রস্তাবটির বিরুদ্ধে দুই-তৃতীয়াংশের বেশি ভোট পড়ে। ভোটাভুটির ফল প্রকাশের পর শত শত বিক্ষোভকারী পার্লামেন্টের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ জলকামান ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

এপি