প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভীষিকাময় ভিডিওতে সিরিয়ার এক বিদ্রোহী যোদ্ধা যাঁকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর এক সেনার বুক ফেড়ে হৃৎপিণ্ড বের করে চিবিয়ে খেতে দেখা গিয়েছিল, তিনি প্রতিদ্বন্দ্বী বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি আবু সাক্কার নামে পরিচিত। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। পর্যবেক্ষক সংস্থাটি বলে, দেশটির ইদলিবে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহীরা গুলি করে হত্যা করে ‘আল কায়েদার শাখা আল-নুসরা ফ্রন্টের সামরিক কমান্ডার খালেদ আল-হামাদকে যিনি আবু সাক্কার নামে পরিচিত’। ২০১৩ সালের মে মাসে প্রকাশিত এক ভিডিওতে আবু সাক্কারকে এক যোদ্ধার হৃৎপিণ্ড খেতে দেখা যায়। এএফপি