'হেঁটে' বেড়াচ্ছে মাছ, অবাক বিজ্ঞানীরাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউটিউব থেকে নেওয়া।
ইউটিউব থেকে নেওয়া।

উড়ুক্কু মাছ দেখে থাকলেও পানির নিচে মাছের ‘হেঁটে’ বেড়ানো বোধ হয় অনেকেই দেখেননি। সমুদ্রের নিচে বালুতে মাছকে এমন ‘হাঁটতে’ দেখে অবাক বিজ্ঞানীরাই। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এক স্কুবা ডাইভার এমন মাছ দেখতে পেয়ে তা ভিডিও করেন। মাছের ‘হাঁটা’র এই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা হলে তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি দ্বীপের স্বচ্ছ পানিতে ফরাসি স্কুবা ডাইভার অ্যামেরিক বেনহালাসসা দেখেন যে, বালুর ওপর দিয়ে অনায়াসে ‘হেঁটে’ বেড়াচ্ছে ছোট্ট একটি লালচে রঙের মাছ। এক জোড়া কাটার মতো দুটো ‘পায়ের’ ওপর ভর দিয়ে ‘হেঁটে’ চলেছে মাছটি। এমন ঘটনা দেখতে পেয়ে তা ভিডিও করেন তিনি। কিন্তু মাছের এমন ‘হাঁটা’ দেখে অবাক অনেকেই।

কমলা ও বাদামি রঙের মাছটি কোনো প্রজাতির তা অবশ্য বুঝতে পারেননি অ্যামেরিক। অ্যামেরিকের ভেবেছেন, এটি স্টিংফিশের কোনো প্রজাতি হবে হয়তো। এরপরেই ‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এর সঙ্গে যোগাযোগ করেন তিনি। ভিডিওচিত্র তাদের কাছে দেন। পরে ন্যাশনাল জিওগ্রাফিকের পক্ষ ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। মাছ নিয়ে কাজ করেন এমন কয়েকজন বিশেষজ্ঞের দাবি, দুটো ‘পায়ের’ মাছটি স্টিংফিস প্রকৃতির অন্তর্ভুক্ত। তবে মাছটি আসলে কোনো প্রজাতির তা নিশ্চিত করে বলতে পারেননি কোনো মৎস্য বিজ্ঞানী।

তবে মাছটির ‘পায়ের’ মতো দেখতে অংশটি কি তা জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। চ্যানেলটি বলছে, এগুলো মাছটির ‘পেকটোরাল ফিন’ (বক্ষ সংক্রান্ত)।

এদিকে জাপানের কাগোশিমা ইউনিভার্সিটির সামুদ্রিক জীববিজ্ঞানী হিরোওকি মতোমুরা জানান, স্টিংফিশের সব প্রজাতিই কাদার মধ্যে থেকে কীটপতঙ্গ খুঁজতে বের হওয়ার সময় ‘পেকটোরাল ফিন’ ব্যবহার করে থাকে।

বালির সমুদ্রে কমলা ও বাদামি রঙের এই মাছের ‘হাঁটা’র গতি স্টিংফিশের থেকে অনেকটাই বেশি। আর গতির কারণে বিজ্ঞানীরা আশ্চর্য হয়েছেন সবচেয়ে বেশি।

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। ভিডিও নিয়ে নানানজন নানান মন্তব্য করেছেন। কেউ কেউ অবাক। আবার কেউ কেউ প্রকৃতির বিস্ময়ও বলছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৮ লাখ ২৪ হাজার ৪৮৮ জন ভিডিওটি দেখেছেন। তথ্যসূত্র: সিনেট ডটকম ও এনডিটিভি