'১৮ হাজার বন্দীর মৃত্যু'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার কারাগারে বন্দী অবস্থায় ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১৮ হাজার ব্যক্তি মারা গেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কারাগারে বন্দীদের মারধর ও ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে বলে অ্যামনেস্টি দাবি করেছে। ‘ইট ব্রেকস দ্য হিউম্যান: টর্চার, ডিজিজ অ্যান্ড ডেথ ইন সিরিয়াস প্রিজনস’ শিরোনামের প্রতিবেদনটি অ্যামনেস্টি গতকাল বৃহস্পতিবার প্রকাশ করে। তাতে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয়। অ্যামনেস্টি জানিয়েছে, তারা নির্যাতনের শিকার ৬৫ ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। এসব ব্যক্তি বন্দিশালায় নিপীড়নের বর্ণনা দিয়েছেন। তবে সিরিয়ার সরকার বরাবরই নির্যাতনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।