২০০ অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করেছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০৮ জন অভিবাসীসহ সাগরে ভাসমান একটি নৌযান উদ্ধার করেছে মিয়ানমারের নৌবাহিনী। এতে প্রায় ২০০ জন ‘বাঙালি’ রয়েছেন বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন। এটাই মিয়ানমার সরকারের সাগর থেকে অভিবাসন-প্রত্যাশীদের উদ্ধারে প্রথম অভিযান।
মিয়ানমানের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের জ্যেষ্ঠ কর্মকর্তা তিং মুয়াং সোয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গতকাল ২১ মে নৌ-বাহিনীর জাহাজ সাগরে পরিদর্শনের সময় তারা দুটি নৌযান দেখতে পায়। এর একটিতে প্রায় ২০০ জন বাঙালি ছিল।’
আঞ্চলিক অভিবাসী সংকট নিরসনে আন্তর্জাতিক চাপের পর মিয়ানমার অভিবাসী উদ্ধারে নেমেছে।