চীন-মিয়ানমার করিডর: বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংছবি: কোলাজ

মিয়ানমারের কিয়াউকপিউ বন্দরকে কেন্দ্র করে চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর (সিএমইসি) দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক খেলাকে প্রভাবিত করছে। চীনের জন্য এটি মালাক্কা প্রণালীর বিকল্প ও ভারত মহাসাগরে পৌঁছানোর গুরুত্বপূর্ণ পথ। ইউনান থেকে রাখাইন পর্যন্ত বিস্তৃত এ করিডরে রেল, সড়ক ও জ্বালানি পাইপলাইন রয়েছে। যদিও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত প্রকল্পকে বাধাগ্রস্ত করছে, চীন এটিকে সফল করতে বদ্ধপরিকর। সম্প্রতি চীন এটি বাংলাদেশ পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে, যা ঢাকা সতর্কতার সঙ্গে মূল্যায়ন করছে।