চীনে একাকী পুরুষেরা যেভাবে প্রতারণার শিকার
চীনের ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং বিয়ের জন্য একজন পাত্রী খুঁজে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। ঠিক তখনই পাত্র–পাত্রীর আকর্ষণীয় বিজ্ঞাপনগুলো তাঁর মনোযোগ কাড়ে। বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো তাঁকে একজন শান্ত স্বভাবের, নিবেদিতপ্রাণ নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিয়ের পর তিনি বলেন, স্ত্রী সম্পর্কে তাঁকে যা কিছু বলা হয়েছিল, সবই মিথ্যা।