কোটিপতি বনে যাওয়া সন্দেহভাজন খুনি ২৯ বছর পর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

চীনের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন এক খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ বছরের ফেরারিজীবনে ইতিমধ্যে তিনি একজন কোটিপতি হয়ে গেছেন। আজ শুক্রবার দেশটির সংবাদমাধ্যম এসব কথা জানিয়েছে।

বেইজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদনে বলা হয়, এই সন্দেহভাজনের পারিবারিক পদবি সিয়ং। ১৯৯৩ সালে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাঁকে খুঁজছিল পুলিশ।

এই সন্দেহভাজনকে গ্রেপ্তারে মধ্য চীনের হুবেই প্রদেশের সিয়াংইয়াং শহরের পুলিশ ১ হাজার ২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে গুয়াংদোং প্রদেশের হুইঝোউ শহরে যায়।

ভিডিও প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তকে কৌশলে বাসা থেকে বের করে আনতে মহামারি নিয়ন্ত্রক কর্মীর বেশ নিয়েছিলেন পুলিশ সদস্যরা। সেখানে তাঁর বয়োবৃদ্ধ মাও বসবাস করেন।

আরও পড়ুন

গুয়াংদোং প্রদেশে ব্যাপকভাবে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রাদেশিক রাজধানী গুয়াংঝোউ এই সংক্রমণের এপিসেন্টার।

প্রতিবেদনে বলা হয়, ওই অপরাধ করার কয়েক দশক পর সিয়ং একজন সাধারণ শ্রমিক থেকে বিলাসবহুল ফ্ল্যাটে বসবাসকারী কোটিপতিতে পরিণত হয়েছেন। তবে কীভাবে এত সম্পদ গড়েছেন প্রতিবেদনে তা বলা হয়নি।

সিয়ংয়ের ফ্ল্যাটের বাইরে একজন পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘তোমার এখন বোঝার কথা কেন আমরা তোমার খোঁজে এসেছি। এখন তোমার দায় শোধ করার সময়।’