চীনে ভবনধসে নিহত বেড়ে ৫৩

গত সপ্তাহে চাংসা শহরে ভবনধসের ঘটনা ঘটেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের চাংসা শহরে ভবনধসে মোট ৫৩ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি আজ শুক্রবার জানায়, গত সপ্তাহে চাংসা শহরে ভবনধসের ঘটনাটি ঘটে। ভবনধসের এ ঘটনায় অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর মোট নিহত হয়েছেন ৫৩ জন।

চাংসা শহরটি হুনান প্রদেশে অবস্থিত। গত ২৯ এপ্রিল শহরের আটতলা ভবনটি ধসে পড়ে।

কর্তৃপক্ষ বলছে, বাড়িটি ছিল ‘স্বনির্মিত’। ভবনধসের পর কয়েক দিন ধরে উদ্ধার তৎপরতা চলে।

ভবনধসের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
আগে কর্তৃপক্ষ ভবনধসে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল। আজ জানানো হলো, এ ঘটনায় মোট ৫৩ জন নিহত হয়েছেন।

সিসিটিভির খবরে বলা হয়, ভবনধসের ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে। এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।