এআই কি স্থায়ীভাবে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে

এআই

অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সবচেয়ে উন্নত মডেলগুলো এখন বিশ্বের কঠিনতম গণিতের সমস্যার সমাধান এবং সর্বাধুনিক সাইবার নিরাপত্তাব্যবস্থা ভাঙতে পারে। আরও শক্তিশালী এআই তৈরির কাজেও এসব মডেল ব্যবহার করা হচ্ছে। কারও কারও আশঙ্কা, এআই মানুষের সহায়তা ছাড়াই নিজেকে আরও উন্নত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। অতিবুদ্ধিমান এআইয়ের আগমন সামলানো কঠিন হবে। এর সঙ্গে বিপুল অর্থ, ভূরাজনৈতিক ক্ষমতা, করপোরেট প্রতিযোগিতা ও শ্রমবাজারের বড় পরিবর্তন জড়িত। পরিস্থিতি সামলাতে এআই প্রতিষ্ঠানগুলোকে জোট গড়তে হতে পারে।