এখন কোথায় আছেন, জানালেন শহিদুল আলম

আলোকচিত্রী শহিদুল আলম

ফিলিস্তিনের গাজায় আজ রোববার পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে বলে আগেই জানিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। তাই লোকজন প্রশ্ন করছেন—তিনি এ মুহূর্তে ঠিক কোথায় আছেন, গাজায় পৌঁছাতে কত সময় লাগবে। এসবের জবাব দিয়েছেন শহিদুল আলম। তিনি লেখেন, ‘প্রথম প্রশ্নের ক্ষেত্রে, সবচেয়ে ভালো উপায়, ট্র্যাকার ব্যবহার করে আমাদের যাত্রাপথ অনুসরণ করা।’ দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ‘এর উত্তর নির্ভর করছে আইডিএফ আমাদের ওপর কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটার ওপর।’