শিগগিরই শুরু হচ্ছে ইউক্রেনের পাল্টা আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাখমুতের কাছে কামান থেকে গোলা ছুড়ছেন ইউক্রেনের সেনারা
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে ইউক্রেন। দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ওলেক্সি দানিলভ নামের ওই কর্মকর্তা অবশ্য আক্রমণের নির্দিষ্ট তারিখ বলেননি।

ওলেক্সি দানিলভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যেসব সেনারা ইউক্রেনের অঞ্চল দখল করেছেন, তাঁদের বিরুদ্ধে আগামীকাল বা তার পরদিন কিংবা আগামী সপ্তাহ থেকে পাল্টা আক্রমণ শুরু হবে। তিনি সতর্ক করে বলেন, ‘ইউক্রেনের সরকারের সিদ্ধান্ত নিতে কোনো ভুল করা উচিত নয়। কারণ, আমরা ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করতে চাই না।’

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব দানিলভ। তিনি বলেন, বাখমুত থেকে রাশিয়ার ভাড়াটে সেনা ভাগনার গ্রুপের সরে যাওয়ার বিষয়টি তিনি অবগত। তবে তিনি বলেন, ভাগনার বাখমুত ছাড়লেও যুদ্ধক্ষেত্র ছাড়ছে না। তারা আরও তিন এলাকায় নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এদিকে বেলারুশে রুশ বাহিনীর কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে দানিলভ বলেন, তাঁরা এ নিয়ে উত্তেজিত নন। কারণ, এটা তাঁদের কাছে নতুন কোনো খবর নয়।

আরও পড়ুন

ইউক্রেনের পক্ষ থেকে কয়েক মাস ধরেই পাল্টা আক্রমণের কথা বলা হচ্ছে। তবে তারা সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ও পশ্চিমা সামরিক অস্ত্র হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছে। অবশ্য এ সময়ের মধ্যে রুশ সেনারা তাঁদের প্রতিরক্ষা মজবুত করছেন।

দানিলভ বলেন, তাঁদের সেনা কমান্ডাররা হিসাব করে দেখছেন, কীভাবে আক্রমণ করলে সর্বোচ্চ ফল পাওয়া যাবে। সেনাবাহিনী প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে ইউক্রেনের এ কর্মকর্তা বলেন, তাঁর সেনারা সব সময় প্রস্তুত।

আরও পড়ুন