ভিয়েনায় যৌনপল্লিতে ৩ নারীর মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি যৌনপল্লিতে পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় তিন নারীর মৃতদেহ উদ্ধার করেছে। ছুরির আঘাতে তাঁদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৭ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
শহরটির পুলিশের এক মুখপাত্র ফিলিপ হাস্লিঙ্গার বলেন, ‘ছুরির আঘাতে তাঁদের হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। এর বেশি বিস্তারিত তথ্য এখন আমার কাছে নেই।’
যৌনপল্লিটির অবস্থান ভিয়েনার ২০তম জেলায়। এলাকাটি অন্য এলাকার তুলনায় বেশ দরিদ্রও বটে।