ভাগনারের বিদ্রোহে ওয়াশিংটন জড়িত নয় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের বিদ্রোহের সঙ্গে ওয়াশিংটন জড়িত নয় বলে ইঙ্গিত দিয়েছেন মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

আজ সোমবার লাভরভ এ কথা বলেন বলে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লাভরভকে উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়, ভাগনারের বিদ্রোহকে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসি।

গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের দাবি করে মস্কোর উদ্দেশে অভিযান শুরু করেন ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন। পরে শনিবার রাতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় অভিযান বন্ধে রাজি হন তিনি।

আরও পড়ুন

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ভাগনারের বিদ্রোহে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা আছে কি না, তা তদন্ত করে দেখছে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো।

আরও পড়ুন

ভাগনারের এই বিদ্রোহকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিদ্রোহ ঘোষণার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছিলেন পুতিন।

আরও পড়ুন