ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘১০ ডাউনিং স্ট্রিট’। ১১ মে, ২০২৬ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলে আজ মঙ্গলবার সরকারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর আগে গতকাল সোমবার আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী (পিপিএস/পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি) পদত্যাগের ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ফানবুলে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে (কিয়ার স্টারমার) অনুরোধ করছি, যেন তিনি দেশ ও দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেন এবং একটি সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করেন।’

আরও পড়ুন

দক্ষিণ লন্ডনের পেকহ্যাম আসনের এ সংসদ সদস্য তাঁর পোস্টের সঙ্গে পদত্যাগপত্রও জুড়ে দিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ছবি: রয়টার্স ফাইল ছবি
প্রধানমন্ত্রী স্টারমারকে লেখা চিঠিতে ফানবুলে বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও, পরিবর্তনের জন্য আমরা যে ম্যান্ডেট বা জনরায় পেয়েছিলাম, সেই অনুযায়ী আমরা সুদূরপ্রসারী লক্ষ্য, গতি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারিনি।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে ফানবুলে বলেন, ‘কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও, পরিবর্তনের জন্য আমরা যে ম্যান্ডেট বা জনরায় পেয়েছিলাম, সেই অনুযায়ী আমরা সুদূরপ্রসারী লক্ষ্য, গতি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারিনি।’

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির লোগো
ছবি: রয়টার্স
জনগণের কাছ থেকে পাওয়া বার্তাও একেবারে স্পষ্ট— প্রধানমন্ত্রী, আপনি জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন।
মিয়াত্তা ফানবুলে, যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী

ফানবুলে আরও বলেন, ‘জনগণের কাছ থেকে পাওয়া বার্তাও একেবারে স্পষ্ট— প্রধানমন্ত্রী, আপনি জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন।’

আরও পড়ুন