এটা রক্তাক্ত সন্ত্রাসী হামলা: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

হামলার পর জ্বলছে মস্কোর ক্রোকাস সিটি হলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্কোর কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় ৪০ জন নিহত হওয়ার ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার পরপর শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে বলেন, এটা রক্তাক্ত সন্ত্রাসী হামলার ঘটনা। এ ঘটনায় পুরো বিশ্ব থেকে সাধারণ মানুষ তীব্র নিন্দা ও শোক জানাচ্ছেন।

আরও পড়ুন

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

আরও পড়ুন

রুশ সংবাদমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

আরও পড়ুন

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে ব্রিফিংয়ে বলেন, মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় ইউক্রেনের বা ইউক্রেনীয়দের সম্পৃক্ততার কোনো আভাস পাওয়া যায়নি।

আরও পড়ুন
আরও পড়ুন