৯ মে থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ঘোষণা করেন যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৯, ১০ ও ১১ মে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রুথ সোশ্যালে তিনি এ তথ্য জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ পোস্ট করে তা নিশ্চিত করেন। জেলেনস্কি জানান, চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ এটি। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, পুতিন ও ট্রাম্পের টেলিফোন আলোচনার ফল এটি।