সেন্ট পিটার্স গির্জার মূল বেদিতে নগ্ন ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট পিটার্স গির্জা
ফাইল ছবি রয়টার্স

গির্জা পরিদর্শনে গিয়ে এক ব্যক্তি তাঁর পরনের পোশাক খুলে ফেলেন এবং নগ্ন অবস্থায় মূল বেদিতে দাঁড়িয়ে থাকেন। ভ্যাটিকানে সেন্ট পিটার্স বাসিলিকা গির্জায় গতকাল বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে। ভ্যাটিকানের একটি সূত্র বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই ব্যক্তি এমন কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।

ওই ব্যক্তির পিঠে আঁকা একটি ছবিতে ইউক্রেনের শিশুদের বাঁচানোর আহ্বান জানানো হয়েছে। সূত্র বলছে, ওই ব্যক্তি তাঁর নখ দিয়ে নিজের গায়ে আঁচড় দিয়েছেন।

ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভ্যাটিকানের নিরাপত্তা প্রহরীরা তাঁকে ইতালির পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল বিকেলে বাসিলিকা বন্ধ হওয়ার আগমুহূর্তে এ ঘটনা ঘটেছে।


ইতালির কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে পর্যটকদের তোলা ছবিগুলো প্রকাশ করা হয়েছে।