স্পেনে চার্চে অনেক শিশু যৌন নিপীড়নের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু নিপীড়ন
প্রতীকী ছবি

গত আট দশকে স্প্যানিশ ক্যাথলিক চার্চগুলোতে ৭০০–র বেশি শিশু–নিপীড়ককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের যৌন নিপীড়নের শিকার হয়েছে ৯২৭টি শিশু। চার্চ এই প্রথম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

গত শুক্রবার এ–সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে স্প্যানিশ ক্যাথলিক চার্চ। ১৯৪০ সাল থেকে এ পর্যন্ত ক্যাথলিক চার্চগুলোর ঘটনাগুলো নিয়ে তদন্ত করা হয়। তদন্তে ৭২৮ নিপীড়ক ও ৯২৭ ভুক্তভোগীকে চিহ্নিত করা হয়েছে।
স্প্যানিশ বিশপ কনফারেন্সের মুখপাত্র খোসে গাব্রিয়েল ভেরা বলেন, ‘ক্ষতি যে হয়েছে, তা আমরা স্বীকার করি।’

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতির শিকার সবাইকে সাহায্য করতে চাই। তাদের সেরে ওঠায় সহযোগিতা করতে চাই।’

আরও পড়ুন

২০২১ সালে বিষয়টি স্পেনে সবার নজরে আসে। দেশটির প্রথম সারির পত্রিকা এল পায়েস এমন ১ হাজার ২০০টির বেশি ঘটনার কথা তুলে ধরে। মূলত যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও ফ্রান্সের চার্চগুলোর এমন সব ঘটনা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর ওই খবর প্রকাশিত হয়।

এরপর বেশ কয়েকটি তদন্ত শুরু হয়। এমনকি চার্চও নিজস্ব তদন্ত শুরু করে। স্প্যানিশ বিশপ কনফারেন্সের মুখপাত্র ভেরা বলেন, ‘আমরা জানতে চাই, পাদ্রি নির্বাচনে কোথায় ভুল করেছি। তাদের প্রশিক্ষণে কোথায় গলদ আছে। একজন মানুষ, যিনি কিনা নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন, কেমন করে তিনি যৌন নিপীড়ন করতে পারেন!’

আরও পড়ুন
আরও পড়ুন

তদন্ত প্রতিবেদনে ভুক্তভোগী ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়। প্রতিবেদনে দেখা যায়, ৯৯%-এর বেশি অভিযুক্ত পুরুষ ও অর্ধেকের বেশি পাদরি। সবচেয়ে বেশি নিপীড়নের ঘটনা ঘটে গত শতকের ষাট থেকে আশির দশকের মধ্যে। তবে নিপীড়নে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ৬৩ ভাগ এরই মধ্যে মারা গেছেন।