কিয়েভে আদালতে বিস্ফোরণে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আদালতে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেছেন
প্রতীকী ছবি: এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আদালতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারীর প্রাণ গেছে। আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত দুজন সদস্য।

স্থানীয় সময় গতকাল বুধবার (৫ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লেমেঙ্কো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাস্থলে সন্দেহভাজন হামলাকারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দুজন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইগর ক্লেমেঙ্কো জানিয়েছিলেন, রাজধানী কিয়েভের শেভচেঙ্কিভস্কি আদালতে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। তদন্ত শুরু হয়েছে।

এই বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি ইউক্রেনের কর্তৃপক্ষ। এর পেছনে কে বা কারা জড়িত তাও জানা যায়নি।