গ্রামটিতে শত শত পুরুষকে হত্যা করেছিলেন স্ত্রীরা

বিবিসি বাংলার প্রতিবেদনের স্ক্রিনশট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯২৯ সালের ডিসেম্বরে হাঙ্গেরির ছোট্ট শহর সলনোকের আদালতে একটি মামলার বিচার হয়। মামলাটি কাছের নাগিরেভ গ্রামকে ঘিরে। গ্রামটির কয়েক ডজন নারীর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজ নিজ স্বামীকে ইচ্ছাকৃতভাবে বিষ খাইয়ে হত্যা করেছেন। ঘটনাটি নিয়ে সে সময় নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে নাগিরেভে ৫০ জনের বেশি পুরুষকে আর্সেনিক প্রয়োগে হত্যা করা হয়।