জার্মানির রাজধানীতে ঢুকে পড়ে সোভিয়েত বাহিনী

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে। জার্মানি-ইতালি-জাপানের মিলিত শক্তি চরমভাবে বিপর্যস্ত। ওই বছরের এ দিনে জার্মানির রাজধানী বার্লিনে ঢুকে পড়ে সোভিয়েত রেড আর্মি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের।

আরও পড়ুন

জলে ভাসে রেইনবো ওয়ারিয়র

পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের একটি জাহাজ রেইবো ওয়ারিয়র। বিশ্বজুড়ে জলে ভেসে ভেসে সাগর-মহাসাগরের দূষণের বিরুদ্ধে সচেতন করার কাজ করে জাহাজটি।

বিশেষত সাগরের পানিতে পারমাণবিক বর্জ্য মেশানো, তিমি ও সিল শিকারের প্রতিবাদে কাজ করে এটি। ১৯৭৮ সালের এ দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে নৌযানটি।

আরও পড়ুন

ডেভিড বেকহামের জন্ম

জনপ্রিয় ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। ফ্যাশনের জন্যও ভক্তদের কাছে পরিচিত তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন বেকহাম। জিতেছেন ক্লাব ফুটবলের একাধিক শিরোপা। ১৯৭৫ সালের এ দিনে ইংল্যান্ডে জন্ম এই তারকার।

আরও পড়ুন