বাল্টিক সাগর ও প্রশান্ত মহাসাগরে রুশ নৌবাহিনীর নতুন কমান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডমিরাল ভিক্তর লিনা ও ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির ভোরোবিয়ভ
ছবি: টুইটার থেকে

বাল্টিক সাগর ও প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবহরের নেতৃত্বে পরিবর্তন এনেছে মস্কো। এই দুই অঞ্চলের জন্য নতুন দুজন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার হয়েছেন অ্যাডমিরাল ভিক্তর লিনা। এর আগে তিনি বাল্টিক অঞ্চলের প্রধান ছিলেন। এ ছাড়াও বাল্টিক অঞ্চলের নেতৃত্বে এসেছেন ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির ভোরোবিয়ভ। শুক্রবার রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ও তাসের প্রতিবেদনে রাশিয়ার বহরে নেতৃত্বে রদবদলের এ খবর জানানো হয়।  

ভিক্তর লিনার আগে প্রশান্ত মহাসাগরীয় বহরে প্রধান ছিলেন সের্গেই আভিকিয়ানটস। গত বৃহস্পতিবার সের্গেই আভিকিয়ানটস আচমকা অবসরের ঘোষণা দেন।

সামরিক বাহিনীর একাধিক সূত্র উদ্ধৃত করে শুক্রবার ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এই খবর জানিয়ে বলা হয়, ‘ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির ভোরোবিয়ভকে বাল্টিক সাগরে রাশিয়ার নৌবহরে প্রধান (কমান্ডার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত নথিপত্র স্বাক্ষরের কাজ সম্পন্ন হয়েছে।’

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে ‘তাত্ত্বিক শত্রুর অবতরণ’ প্রতিহত করার জন্য রুশ সামরিক বাহিনীকে অনুকরণে একটি অঘোষিত বড় কৌশলগত মহড়ায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশের মাত্র কয়েক দিন পরই সের্গেই আভিকিয়ানটসকে অপসারণ করা হলো।

মস্কো টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ভ্লাদিভস্তকে ঘাঁটি গেড়ে রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কার্যক্রম চালায়। ওই নৌবহর এ ব্যাপারে কিছু বলেনি।