কিয়েভে ব্যাপক হামলা, নিহত ৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের চরম সংকট প্রকাশ করার মধ্যেই রাজধানী কিয়েভে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার ভোরের এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ৩৫টি ক্ষেপণাস্ত্র এবং ১৮৫টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। প্যাট্রিয়ট ব্যবস্থার কোনো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র অবশিষ্ট না থাকার কারণেই এটি ঘটেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো সম্মতি দেয়নি। অন্য কাউকে এই প্রযুক্তি তৈরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ‘খুবই সতর্ক’ থাকতে হবে।