পোপ বললেন, যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের শিকার হওয়ার পরও পোপ চতুর্দশ লিও বলেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। গতকাল সোমবার আলজেরিয়াগামী উড়োজাহাজে বসে পোপ লিও বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন। পোপ চতুর্দশ লিও প্রথম মার্কিন পোপ। তিনি বর্তমানে বিশ্বের প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু। এবার ১০ দিনের সফরে তিনি আফ্রিকার চারটি দেশ ভ্রমণ করবেন। ট্রাম্পকে উদ্দেশ করে যাত্রাপথে পোপ বলেন, ‘যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করা হচ্ছে।’