বিদ্যুৎ-পানিবিহীন খেরসন, নাশকতা বলছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনে অভিযান শুরুর পর পরই কাখোভকা জলবিদ্যুৎ বাঁধের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া
ছবি: এএফপি ফাইল ছবি

ইউক্রেনের খেরসন অঞ্চলের রাশিয়া সমর্থিত প্রশাসন বলেছে, খেরসন শহরের পানি ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে গেছে। একে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে মস্কো। রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়ার পর এই প্রথম খেরসন বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন। খবর: আল–জাজিরার।

এক টেলিগ্রাম পোস্টে খেরসনের রুশ সমর্থিত প্রশাসন বলেছে, ‘সন্ত্রাসী হামলা’য় অঞ্চলটির তিনটি বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছে, ইউক্রেন এ হামলা চালিয়েছে। তবে নিজেদের এ দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি তারা।

আরও পড়ুন

টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, বেরিস্লাভ-কাখোভকা হাইওয়েতে ইউক্রেনীয়দের হামলার কারণে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন সম্পন্ন তিনটি কংক্রিটের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করেছেন, সেগুলোর একটি খেরসন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর কয়েক দিন পরই খেরসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। যুদ্ধ শুরুর আগে অঞ্চলটিতে ২ লাখ ৮০ হাজার মানুষের বসবাস ছিল।

খেরসনে মস্কোর নিয়োগকৃত ভ্লাদিমির সালদোর সরকারের বরাতে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, দিন শেষে শহরের বিদ্যুৎ সরবরাহ আবারও সচল করার পরিকল্পনা আছে।

রাশিয়া সমর্থিত কর্তৃপক্ষ বলছে, জ্বালানি বিশেষজ্ঞরা দ্রুত এ ইস্যু সমাধানে কাজ করছেন। জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছে তারা।
অঞ্চলটির জরুরি সেবা বিভাগগুলোর বরাতে তাসের প্রতিবেদনে বলা হয়, খেরসন শহরসহ ১০টি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।