রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরে হামলা চালায় রাশিয়া।
ছবি: রয়টার্স

ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরে রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩১ জন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকো এ তথ্য জানিয়েছেন।

হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছে ইউক্রেন সরকার। এতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচতলা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, হামলায় চারজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া দ্বিতীয় দফা হামলায় দোনেৎস্কের জরুরি সেবাদাতা সংস্থার এক কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় তল্লাশি ও উদ্ধার কাজ চলছে। ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।