প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় পারমাণবিক গবেষণাকেন্দ্র সার্নের সুবিশাল যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি) পরিচালনায় যুক্ত বিজ্ঞানীরা কোয়ার্ক-গ্লুটন প্লাজমা নামের ছোট্ট কয়েকটি ফোঁটা তৈরি করেছেন, যেগুলো পদার্থের একটি বিশেষ অবস্থা নির্দেশ করে। মহাবিশ্ব সৃষ্টির সময় এ ধরনের পদার্থের অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়। এলএইচসিতে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে বিভিন্ন কণা ভেঙে নতুন কণা তৈরির চেষ্টা করছেন গবেষকেরা। সুবিশাল যন্ত্রটির কমপ্যাক্ট মিউয়ন সোলেনয়েড (সিএমএস) শনাক্তকরণ যন্ত্রে ওই অতি ক্ষুদ্র ফোঁটাগুলো ধরা পড়ে। বিষয়টি উচ্চশক্তির পদার্থবিজ্ঞান গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সার্নের গবেষণায় যুক্ত বিজ্ঞানীরা। গবেষণা প্রতিবেদনটি এপিএস ফিজিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
পিটিআই