প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা প্যাকেজের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান এবং কৃচ্ছ্রবিরোধী পরিকল্পনায় অনড় থাকার ঘোষণা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপারাস। তিনি গত রোববার পার্লামেন্টে ভাষণে বলেন, সর্বনিম্ন বেতন বৃদ্ধি, অবসর বোনাস, সরকারি শ্রমিকদের পুনরায় নিয়োগ দেওয়াসহ নির্বাচনপূর্ব সব প্রতিশ্রুতি রক্ষা করবেন তিনি। কৃচ্ছ্রনীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে গত মাসে নির্বাচনে জয়লাভ করে সিপারাসের বামপন্থী সিরিজা পার্টি।
বিবিসি