অনশনে পাইলট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন রুশ সাংবাদিককে হত্যায় অভিযুক্ত ইউক্রেনের সামরিক পাইলট নাদিয়া জাভশেঙ্কো নিজ দেশে ফেরার দাবিতে গতকাল বুধবার অনশন ধর্মঘট শুরু করেছেন। তাঁর আইনজীবী টুইটারে লিখে জানান, নাদিয়া ‘তাৎক্ষণিকভাবে স্বদেশে ফেরার ’দাবি-সংবলিত চিঠি পাঠানোর পর বুধবার সকাল থেকে পানি ও খাবার গ্রহণ করছেন না। উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলে গোলাবর্ষণে নিহত হন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের দুজন সাংবাদিক। তাঁদের হত্যার জন্য দোষী সাব্যস্ত করে গত মাসে রাশিয়ার এক আদালত নাদিয়াকে ২২ বছরের কারাদণ্ড দেন। কিন্তু বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। এএফপি