অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের তৃতীয় দফার অর্থনৈতিক পুনরুদ্ধার বা বেইল আউট কর্মসূচি গতকাল বুধবার বিপুল ভোটে অনুমোদন করেছে জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগ। এই কর্মসূচির আওতায় ঋণগ্রস্ত গ্রিস দাতাদের কাছে থেকে ৮ হাজার ৬০০ ইউরো পাবে। গ্রিসের এই অর্থনীতির পুনরুদ্ধার কর্মসূচির পক্ষে ৪৫৪টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১১৩টি। ১৮ জন আইনপ্রণেতা ভোট দানে বিরত থাকেন। ঋণ সহায়তা পেতে গ্রিসকে দাতাদের শর্ত মেনে অর্থনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করতে হবে। এএফপি