প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও অভিনেত্রী জুলি গায়েতের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের জেরে প্রেসিডেন্ট প্রাসাদের পাঁচ কর্মচারীকে বদলি করা হচ্ছে। জুলির সঙ্গে ওলাঁদের প্রেমের খবর গত জানুয়ারিতে ফাঁস হয়ে যায়। এতে ফ্রান্সের গণমাধ্যমে হইচই পড়ে যায়। গত সপ্তাহে ফ্রান্সের ভোয়াসি সাময়িকী প্রাসাদের ভেতরে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের তিনটি ছবি প্রকাশ করে। সাময়িকীটির পক্ষ থেকে বলা হয়েছে, ছবিগুলো গত অক্টোবরে তোলা। পুলিশের ধারণা, প্রেসিডেন্টের ব্যক্তিগত কোনো কর্মচারী মুঠোফোনে ওই ছবিগুলো তুলেছিলেন।
এএফপি