প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম আইন সংশোধনের প্রতিবাদে শ্রমিক ধর্মঘটে প্রায় অচল গোটা ফ্রান্স। জ্বালানি সরবরাহ-সংকট, পরিবহন-সংকট ও বিক্ষোভে নাকাল দেশটি। তবে বিতর্কিত আইনটি বাস্তবায়নের জন্য অটল রয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। জাপানে জি-৭ সম্মেলনে অংশ নিতে যাওয়া ওলাঁদ সাংবাদিকদের বলেন, ‘আমি আইনটি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। কেননা, আমি মনে করি এই সংস্কার প্রয়োজন।’ স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যই এটি দরকার। সরকারের প্রস্তাবিত সংশোধনীতে শ্রমিক নিয়োগ ও ছাঁটাইয়ের জন্য কোম্পানিগুলোকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে।
এএফপি