অপছন্দ ইসরায়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের মানুষ পাকিস্তান ও ইরানের চেয়েও ইসরায়েলকে বেশি অপছন্দ করে। তবে তাঁদের অপছন্দের তালিকার শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি চ্যাথাম হাউসের চিন্তাবিদদের পরিচালিত ‘আন্তর্জাতিকতাবাদ ও বিচ্ছিন্নতাবাদ’বিষয়ক এক জরিপে ব্রিটিশ নাগরিকদের মতামতের ভিত্তিতে পছন্দ ও অপছন্দের তালিকায় এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, ইউরোপের বাইরের দেশগুলোর ক্ষেত্রে শতকরা ৩৫ ভাগ ব্রিটিশ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। ২০১২ সালেও যা ছিল শতকরা১৮ ভাগ। পিটিআই