অপরাধী কারাদজিচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ট্রাইব্যুনালের বিচারকেরা গতকাল বৃহস্পতিবার বলেছেন, বসনিয়ার গৃহযুদ্ধের সময়কার কুখ্যাত সার্ব নেতা রাদোভান কারাদজিচ হত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী। ট্রাইব্যুনালে কারাদজিচের বিরুদ্ধে মামলার রায় পড়ার সময় তাঁরা এ কথা বলেন। গত শতকের নব্বই দশকের বলকান যুদ্ধের সময় বসনিয়ায় ভয়াবহ নৃশংসতার অভিযোগ আছে কারাদজিচের বিরুদ্ধে। প্রাথমিক খবরে বলা হয়, রায় পাঠের ওই সময় পর্যন্ত কুখ্যাত স্রেব্রেনিৎসা গণহত্যার ব্যাপারে অভিমত দেননি আদালত।
এএফপি