অবরোধ দিলে পাল্টা ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার ওপর গতকাল সোমবার নতুন করে অবরোধের ঘোষণা দেওয়ার কথা ছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। নতুন অবরোধ হিসেবে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে রাশিয়া হুঁশিয়ার করে বলেছে, নতুন করে অবরোধ আরোপ করা হলে রাশিয়ার ওপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘রাশিয়ার জ্বালানি খাত বা আর্থিক খাতের ওপর কোনো ধরনের অবরোধ আরোপ করা হলে, আমরা যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হব। যেমন পরিবহন খাতের ওপর বাধানিষেধ।’ বিবিসি